slider
কাঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রস্তুতি সভা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা-২২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান চঞ্চল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার প্রমুখ।



