slider

কাচালং নদীতে সরকারি ১০ টন চাউল বোঝাই ট্রলার ডুবে গেছে

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং নদীতে ডুবো গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে সরকারি ১০ টন ৩৭ কেজি চাল বোঝাই ট্রলার বোট তলিয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের ভিজিএফ কর্মসূচীর অংশ হিসেবে এসব চাউল উপজেলার দুরছড়ি খাদ্য গোডাউন থেকে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান উত্তলন করে আমতলী নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে এই দুর্গটনা ঘটে। এতে সব চাউল ভিজে নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় চাল উদ্ধারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button