বিনোদন

কাগজের ভুল-এ মাহফুজ ও রিচি

এক বছর পর আবারো একসাথে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী রিচি সোলায়মান। মেজবাহউদ্দিন সুমনের রচনায় ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় কাগজের ভুল টেলিফিল্মে তারা দু’জন অভিনয় করছেন। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে।

পরিচালক নজরুল ইসলাম রাজু জানান- মাহফুজ আহমেদ ও রিচি সোলায়মানকে নতুন দু’টি ভিন্ন চরিত্রে দেখা যাবে। দর্শক এর আগে এমন চরিত্রে তাদের দু’জনকে কখনোই পর্দায় দেখেননি।

টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘রাজু ভাইয়ের কাজ অনেক গোছানো। লক্ষ করলে দেখা যায় যে প্রায় সব নাটকেই কাছাকাছি রকমের কস্টিউম পরি আমরা। কিন্তু এই টেলিফিল্মে কাজ করতে এসে আমাদের প্রোডাকশন থেকে কস্টিউম দেয়া হয়েছে, আবার কিছু কিছু কস্টিউম নির্ধারিত করে আনতে বলা হয়েছে। আবার কোনটা কখন পরব, কোন দৃশ্যের পর কোন দৃশ্য হবে সেটা খুব ভালোভাবে ডিজাইন করা। এটা সচরাচর দেখাই যায় না। এমন পরিকল্পিত কাজ করে খুবই ভালো লেগেছে। অনেক আরাম নিয়ে কাজটি করেছি। রাজু ভাইয়ের পেশাদারিত্ব মুগ্ধ করেছে।’

রিচি সোলায়মান বলেন, ‘মাহফুজ ভাই একজন মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে ও নির্মাতা হিসেবে অসাধারণ। যখন মাহফুজ ভাই কাজের সাথে সম্পৃক্ত থাকেন, হোক তা নির্মাতা হিসেবে কিংবা অভিনেতা হিসেবে তখন মনের ভেতর এমন একটি ভালো লাগা তৈরী হয় যে, কাজটি অন্তত ভালো হবে। রাজু ভাই খুবই যত্ন করে কাজটি নির্মাণ করছেন। আমি খুবই আশাবাদী কাজটি নিয়ে।’

আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে কাগজের ভুল টেলিফিল্মটি। সর্বশেষ গত ঈদে মাহফুজ আহমেদের নির্দেশনায় রিচি একটি নাটকে অভিনয় করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button