আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কাকে বিয়ে করেছেন বিন লাদেনপুত্র

আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের বিয়ের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গণমাধ্যমে। নিহত আল কায়দা প্রধান বিন লাদেনের পুত্র বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় জড়িত এক আল কায়েদা সদস্যের মেয়েকে। আর এ কারণেই বিষয়টি আলোচনায় উঠে এসেছে।
লাদেন পরিবারের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, ২০০১ বিমান ছিনতাই করে টুইন টাওয়ারে হামলার ঘটনায় জড়িত আল কায়দা সদস্য মোহাম্মদা আত্তার মেয়েকে বিয়ে করেছেন হামজা বিন লাদেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ওসামা বিন লাদনের দুই সৎ ভাই আহমদ ও হাসান আল আত্তাজ নিশ্চিত করেছেন বিয়ের বিষয়টি।
আহমদ আল আত্তাজ গার্ডিয়ান বলেন, ‘আমরা শুনেছি সে মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছে। সে এখন কোথায় আছে আমরা জানি না, সম্ভবত আফগানিস্তানেই আছে’। ওসামা বিন লাদেনের এই ভাইয়েরা বলেন, হামজা আল কায়দার কোন শীর্ষ পদে আছেন বলে মনে হচ্ছে এবং সে হয়তো তার পিতার হত্যার প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করছে।
২০১১ সালে পাকিস্তানের অ্যাবেটাবাদে মার্কিন বাহিনীর হাতে নিহত হয় আল কায়দা নেতা ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেনের তিন স্ত্রী এখনো বেঁচে আছেন। ওসামা নিহত হওয়ার সময় তার সাথে ছিলেন স্ত্রী খাইরিয়াহ সবর। তার গর্ভে জন্ম এই হামজার।
হামজা বেশ কয়েকবার আল কায়দার অনুসারীদের উদ্দেশ্যে বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন। আল কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরীর সেকেন্ড ইন কমান্ড বলে তাকে ধারণা করা হয়। গত দুই বছর ধরে যুক্তরাষ্টসহ বিভিন্ন দেশের গোয়েন্দারা হামজার অবস্থান শনাক্ত করার জন্য চেষ্টা করলেও তার হদিস পায়নি।
বিন লাদেনের আরেক পুত্র খালিদ অ্যাবোটাবাদে বাবার সাথেই নিহত হয়েছে। সা’দ নামে আরেক পুত্র ২০০৯ সালে ড্রোন হামলায় নিহত হয়েছে আফগানিস্তানে।
এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button