দুর্নীতিশিরোনাম

কাওছার-মারুফের ব্যাংক হিসাব জব্দ

ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) এনবিআর থেকে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পৃথক চিঠি পাঠানো হয়।
চিঠিতে মোল্লা মোহাম্মদ আবু কাওছার, তার স্ত্রী পারভীন সুলতানা, মেয়ে নুজাত নাদিয়া নিলা ও তার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সলিউশন লিমিটেডের ব্যাংক হিসাব তাৎক্ষণিকভাবে জব্দ করতে বলা হয়েছে। এর ফলে এসব হিসাব থেকে তারা কোনো লেনদেন করতে পারবেন না।
আলাদা চিঠিতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, তার স্ত্রী সানজিদা রহমান ও তাদের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান পি২৪ গেমিং কোম্পানি লিমিটেড এবং পি২৪ ল’ ফার্ম লিমিটেডের হিসাবও জব্দ করা হয়েছে।
এছাড়া বিয়ে-শাদি ঠিক করে দেওয়া ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর।
আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটির সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে এনবিআর।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৬ ধারার ক্ষমতাবলে ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের আদেশ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button