আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কাউসার যুদ্ধবিমানের গণ-উৎপাদন শুরু করেছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান কাউসার যুদ্ধবিমানের গণ-উৎপাদন শুরু করেছে। চতুর্থ প্রজন্মের এ বিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। গণভাবে এ বিমান তৈরি ইরানের বিমান বাহিনীকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর পথে বিরাট অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ইস্ফাহান প্রদেশের এয়ারক্র্যাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে আজ (শনিবার) কাউসার যুদ্ধবিমান গণভাবে উৎপাদন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেন, শিগগিরি প্রয়োজনীয় সংখ্যক বিমান তৈরি করা হবে এবং বিমান বাহিনীকে সরবরাহ করা হবে।
কাউসার বিমানে রয়েছে উন্নত যুদ্ধ সক্ষমতা এবং এতে কয়েক রকমের বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করা যাবে। সমন্বিত নক্সায় রয়েছে অ্যাভিয়োনিক অ্যান্ড ফায়ার কন্ট্রোল সিস্টেম যা ডিজিটাল মিলিটারি ডাটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে। পাশাপাশি থাকবে ব্যালিস্টিক ক্যালকুলেশন কম্পিউটার সিস্টেম, হেডআপ ডিসপ্লে যা পাইলটদের সামনে ভিজিুয়াল ডাটা তুলে ধরবে। এছাড়া, থাকবে বহুমুখী কাজে ব্যবহারযোগ্য রাডার এবং একটি স্বতন্ত্র রেডিও নেভিগেশন সিস্টেম।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে- প্রতিটি কাউসার বিমান তৈরির বিপরীতে দেশের এক কোটি ৬৫ লাখ ডলার খরচ বেঁচে যাবে। প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি বলেন, “এ বিমান হচ্ছে বড় শয়তান আমেরিকার নেতৃত্বাধীন বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে ইরানের যুদ্ধের প্রতীক। আজ আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, শন্তিপূর্ণ প্রতিরক্ষামূলক প্রযুক্তি অর্জনে আমরা কোনো প্রচেষ্টা বাদ দেব না।”
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button