
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অবিস্মরণীয় অভিষেক হয়েছে ‘কাটার’ মাস্টার মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচেই তার দল জিতেছে, তিনি হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ার। তিনি যে এই সময়ের সেরা পেসার, সেটা প্রমাণ করে দিলেন অভিষেকেই।
বৃহস্পতিবার সাসেক্সের হয়ে মাঠে নেমে চার ওভার বল করে চারটি উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন এই বাঁহাতি পেসার।
চেমসফোর্ডে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে এসেক্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সাসেক্স কুড়ি ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে।
জবাবে এসেক্স কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। মুস্তাফিজ ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দেন।




