খেলা

কাউন্টিতে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ

বেশ কয়েকদিন ধরেই তার যাওয়া না যাওয়ার নিয়ে খবর হয়েছে দেশি-বিদেশী সংবাদ মাধ্যমে। একদিকে ইনজুরির ধকল অন্যদিকে সাসেক্স কর্তৃপক্ষের মোস্তাফিজকে পাওয়ার ব্যাকুলতাই ছিল এর মূল কারণ। তবে সর্বশেষ খবর অনুযায়ি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন মোস্তাফিজুর রহমান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন। সে কারণেই গত ১০ জুন ইংল্যান্ডে যাওয়া হয়নি বাঁহাতি পেসারের। বর্তমানে এই কাটার মাস্টার বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিজিও বায়েজিদুল ইসলাম খানের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।
প্রায় দুই সপ্তাহ বিভিন্ন ধরণের ফিটনেস ট্রেনিংয়ের পর গত শনিবার থেকে নেটে বল করা শুরু করেছেন মোস্তাফিজ। তাতে করে ইংল্যান্ডের কাউন্টি লিগের দল সাসেক্সের হয়ে খেলার জোর সম্ভাবনা জেগেছে বাঁহাতি কাটার মাস্টারের। এরইমধ্যে ইংল্যান্ডের ভিসা প্রক্রিয়াও শুরু করেছেন বলেও খবর পাওয়া গেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১২ বা ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিতে পারেন মোস্তাফিজ। এরই মধ্যে তার ইংল্যান্ডের ভিসা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button