sliderরাজনীতিশিরোনাম

কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইবরাহিম সিএমএইচে ভর্তি

পতাকা ডেস্ক : বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার ব্রেইন স্ট্রোক হয়েছে। অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।
কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) সকালের দিকে ওনি খুব মাথাব্যথা এবং ঘাড় ব্যথা অনুভব করেন। পরে সকাল আটটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল নেয়ার পর ওনার একটা সিটিস্ক্যান করা হয়। পরে ডাক্তার সিটি স্ক্যান রিপোর্টের বিষয়ে জানান, ওনার ব্রেন হেমারেজ হওয়ায় ব্রেন স্ট্রোক করেছেন তিনি। এরপর থেকে তিনি সিএমএইচের ডিএইচডি ইউনিটে ভর্তি রয়েছেন। আজ ওনার একটি অপারেশন লাগতে পারে। তিনি এখন হাসপাতালের হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) আছেন। আজ বুধবারই তার অস্ত্রোপচার করা হবে।
ওনার ছোট ভাই একজন নিউরোলজিস্ট। তিনিও এসেছেন। অপারেশনের বিষয় আজ বিকালে সিদ্ধান্ত হবে। ওনার অবস্থা সংকটাপন্ন বলা যায়।
পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button