slider

কলমাকান্দায় প্রতিবন্ধীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ

মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণার কলমাকান্দায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রামের জালালউদ্দিন বাদী হয়ে নেত্রকোণা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ২৭এপ্রিল বিজ্ঞনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নেত্রকোণার বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ইফতেখার বিন আজিজ মামলাটি নারী ও শিশু নির্যাতন আইন-২০০০(সংশোধিত ২০২০) এর ১৮ ধারা মোতাবেক তদন্ত পূবক ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারায় আগামী ২৫ জুনের মধ্যে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

মামলাও স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিবেশী মিজান মিয়ার ছেলে আনিস মিয়ার ধর্ষণের শিকার বাদীর মানসিক প্রতিবন্ধী মেয়ে প্রায় ৬ মাসের গর্ভবতী হয়ে পড়ে। মানসিক প্রতিবন্ধী মেয়ে গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হলে আনিস মিয়া ও তার বড়ভাই সাহাবউদ্দিন সুকৌশলে মেয়েটিকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে গর্ভপাত করান। গর্ভপাতের পর মানসিক প্রতিবন্ধী মেয়েটি অসুস্থ হয়ে পড়লে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button