বিনোদন

‘কলকাতার ছবির প্রস্তাবও পেয়েছিলাম’

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। রোজার ঈদে তার দুটি ছবি মুক্তি প্রতীক্ষিত। পাশাপাশি টেলিভিশন বিশেষ অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। সেসব প্রসঙ্গ ও বর্তমান ব্যস্ততার পাশাপাশি তিনি বিনোদন প্রতিদিনের সাথে কথা বলেছেন চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
বেশ ভালো আছি।
ঈদের চলচ্চিত্রগুলো দিয়ে শুরু করি, এই ঈদে আপনার মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রগুলো প্রসঙ্গে বলুন—
দুটি চলচ্চিত্র তো শেষ করলাম। যেগুলো ঈদে মুক্তি পাওয়া কথা। এরমধ্যে রয়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘সুপার হিরো’। তবে মুক্তির বিষয়টি এখনই নিশ্চিত করে বলতে পারছি না। হয়তো ঈদের কয়েকদিন আগে এ নিয়ে চূড়ান্ত কিছু জানাতে পারবো।
মূল কাজের বাইরেও ঈদে তারকাদের টিভি টকশো বা ফ্যাশন হাউজগুলোর কাজ নিয়ে ব্যস্ততা থাকে। আপনার প্রসঙ্গে জানতে চাই—
এ ধরনের ব্যস্ততা তো থাকেই। কয়েকটি ফ্যাশন হাউজের ফটোশুট নিয়ে ব্যস্ত আছি। এখন সেগুলোর কাজই করছি। আর টকশো নিয়ে নিশ্চিত এখনো কিছু বলতে পারছি না। ছবি মুক্তির ওপর নির্ভর করবে।
আমাদের তারকারা এখন যৌথ প্রযোজনা ও কলকাতাতেও অভিনয় করছেন। কিন্তু আপনাকে এখনো দেখা যায়নি, এর কারণ কী বলবেন?
যৌথ প্রযোজনা বা কলকতার ছবিতে আমি কাজ করতে চাই না এমন নয়। সবকিছু ঠিক থাকলে কাজ করবো। মাঝে কলকাতার ছবির প্রস্তাবও পেয়েছিলাম। আমার করা হয়নি, কারণ দেশের ছবিগুলোর সিডিউল ছিল। আর অবশ্যই নিজ দেশের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না। শুধু তাই নয়, যৌথ প্রযোজনার ছবির বিভিন্ন কারণে করা হয়নি। তবে সামনে হয়তো করবো।
বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে আপনার। এখন হয়তো গল্প বাছাইয়ের ক্ষেত্রে আরো সচেতন হয়েছেন। আপনি কী বলবেন?
সেটা তো অবশ্যই। যেহেতু কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে সেহেতু এখন আগের চেয়ে একটু হলেও বুঝি। ভালো গল্পের প্রাধান্য আমি প্রথম চলচ্চিত্র থেকেই দিয়ে আসছি। সেই লক্ষ্যটা এখনো থাকে।
অনেক সময় গল্প ভালো হলেও যদি আপনার চরিত্র দুর্বল থাকে সেক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নেন?
এ ধরনের গল্পে অনেক দ্বিধায় পড়তে হয়। গল্পে আমার চরিত্রের গুরুত্ব কতটুকু সেটি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে গল্পের সাথে চরিত্রের সামঞ্জস্য রাখার চেষ্টা করি।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button