sliderশিরোনামসুস্থ থাকুন

করোনা শনাক্ত ৩৬, মৃত্যু আরও ২ জন

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৬ জনে। একই সময়ে করোনায় নতুন শনাক্ত ৩৬ জনে দাঁড়িয়েছে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৫৫ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৫৪টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদ্বয় নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৪ জন এবং নারী ১০ হাজার ৫৩২ জন। মৃত্যু তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ৫১ থেকে ৬০ বছরের ১ জন। মৃত্যুদের মধ্যে ১ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের বাসিন্দা। দুই জন সরকারি হাসপাতালে মারা যান।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে শূন্য, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে শূন্য রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button