উপমহাদেশশিরোনাম

করোনা : ‘লকডাউন’ না মানায় কলকাতায় গ্রেপ্তার ১,৩০২

করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়া ঠেকাতে ঘোষিত ‘লকডাউন’ লঙ্ঘন করায় গত ২৪ ঘণ্টায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিভিন্ন এলাকা থেকে এক হাজারের বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছে।
কলকাতা পুলিশ সদরদপ্তরের বরাত দিয়ে এই সময় জানায়, শহরে মোট গ্রেপ্তারের সংখ্যা ১৩০২ জন।
সোমবার বিকেল ৫টার পর থেকেই রাস্তায় নেমে আইন অমান্যকারীদের ধরপাকড় শুরু করে কলকাতা পুলিশ।
সোমবার বিকেল থেকেই রাজ্যের পৌর এলাকাগুলোতে ‘লকডাউন’ শুরু হয়ে যায়। প্রথমে ২৭ মার্চ পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করা হলেও, পরে তা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘লকডাউন’ লঙ্ঘন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া জন্য বিভিন্ন রাজ্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
এরই মধ্যে মোদির নির্দেশে মঙ্গলবার মধ্যরাত থেকে ‘লকডাউন’ শুরু হয়ে গেছে গোটা ভারত। মোট ২১ দিনের জন্য এই ‘লকডাউন’ জারি থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘২১ দিন নিজেদের সামলে রাখতে না পারলে, ২১ বছর ধরে ভুগতে হবে।’
এদিকে করোনায় আক্রান্ত ক্রমশই বাড়ছে ভারতে। আক্রান্তের সংখ্যা ৫৬৪ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে মোট ১১ জনের। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কেরালা ও মহারাষ্ট্র রাজ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button