আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা রোগীর মৃতুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচার, সমালোচনার ঝড়

একজন করোনা রোগী মারা যাচ্ছেন আর সেই দৃশ্য সরাসরি সম্প্রচারে ব্যস্ত টিভি চ্যানেল। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বলেছেন, স্বাস্থ্যসেবার অবহেলার বিষয়টি তোলে ধরে প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নিয়ে ছিলেন তারা। তবে মানুষের অন্তিম মুহূর্ত নিয়ে এমন কাজ মানবিকতা বিবর্জিত বলে মনে করেছেন অনেকে।
টিভিতে প্রচারতি দৃশ্যে দেখা যায়, চিকিৎসকরা মৃত্যুপথযাত্রী করোনা আক্রান্ত এক রোগীকে বাঁচানোর জন্য যখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেসময় মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে বলিভিয়ার একটি টিভি চ্যানেল।
মঙ্গলবার (১৬ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর আগ মুহূর্ত ‘নো লাইস’ নামক অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা সান্তা ক্রজভিত্তিক পিএটি চ্যানেলে ‘নো লাইস’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিরাতে।
মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্তের বিষয়ে ‘নো লাইস’ অনুষ্ঠান কর্তৃপক্ষ বলছে, বলিভিয়ার পূর্বাঞ্চলের শহর সান্তা ক্রজে কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবাকে যেভাবে অবহেলা করেছে তার প্রতিবাদ হিসেবে শক্ত একটি ঝাঁকুনি দেয়ার তাড়না থেকে হাসপাতালে কোভিড-১৯ রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়।
বলিভিয়ায় ২১ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৯৭ জনের। যার প্রায় ৬০ শতাংশই সান্তা ক্রজে।
অনুষ্ঠানটি ৩০ মিনিট ধরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত এবং তাকে বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সরাসরি সম্প্রচার করেছিল।
দেশটির স্বাধীন তদন্তকারীর একটি সংস্থার সদস্য নাদিয়া ক্রুজ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, ‘এটি জাতীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ।’এ ধরনের কাজ ‘সম্মিলিত ভয় তৈরি পারে’বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাদিয়া ক্রুজ।
নাদিয়া ক্রুজের সংস্থা স্বাধীনভাবে সরকার বা দেশের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য নিযুক্ত।
এদিকে টিভি চ্যানেলটির এমন কাণ্ড প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি দেশটির সাংবাদিকরাও এমন পদক্ষেপের সমালোচনা করছেন।
দেশটির লস টিম্পোস পত্রিকার সাংবাদিক ফ্যাবিওলা চাম্বি এ ঘটনাকে ‘শ্রদ্ধা ও মনুষ্যত্বের অভাব’হিসেবে অভিহিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button