জাতীয়শিরোনাম

করোনা মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।
সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সরকারি সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আইইডিসিআর আরও জানায়, বর্তমানে চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ১০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
এছাড়া দেশে করোনাভাইরাস প্রতিরোধে আক্রান্ত দেশগুলো থেকে আসা ২ হাজার ৩১৪ জন দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button