শিরোনাম

করোনা : মানিকগঞ্জে আরও ১ জন শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে ৮

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে সোমবার আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জন। নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনায় ওই ব্যক্তির গ্রাম মানিকগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ডের জয়রা এলাকায়। এর আগে রোববার বিকাল থেকে জেলা প্রশাসক এসএম ফেরদৌস পুরো মানিকগঞ্জ জেলাকে লগ ডাউন ঘোষনা করেছেন।
মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করে জানান তিনি বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি জানান, আক্রান্ত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে গতকাল ঢাকায় আইডিসিআররে পাঠানো হলে আজ সোমবার তার করোনা পজেটিভ ধরা পরে। এর আগে রোববার সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া এলাকার একজন, সিংগাইর উপজেলায় ৪ জন তাবলীগ জামাতের সদস্য, শিবালয় উপজেলায় একজন পুলিশ সদস্য এবং হরিরামপুর উপজেলায় একজন প্রেস-ব্যবসায়ী। আক্রান্ত সবাই চিকিৎসাধীন আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button