উপমহাদেশশিরোনাম

করোনা : ফের বিশ্বরেকর্ড ভারতের, দৈনিক আক্রান্ত লাখের কাছাকাছি

দৈনিক করোনা সংক্রমণের দিক থেকে আবারো বিশ্বরেকর্ড ভারতের। একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৯৭ হাজারেরও বেশি মানুষ। বিশ্বরেকর্ড মৃতের সংখ্যার নিরিখেও। করোনা নিয়ে এই অস্বস্তির খবরের দিন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি স্বস্তির খবরও দিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, ভারতে নতুন আক্রান্তের হার এবং সুস্থতার হারের মধ্যে ব্যবধান প্রতিদিন বাড়ছে। আর এই মুহূর্তে মোট রোগীর তিন চতুর্থাংশেরও বেশি সুস্থ। সক্রিয় রোগী মাত্র এক চতুর্থাংশ। তবে, দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ এখনো কাটছে না।
শনিবার সকালে দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৭ হাজার ৫৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৫ জন। আমেরিকা এবং ব্রাজিল দুই দেশের থেকেই ভারতের দৈনিক সংক্রমণ কয়েক গুণ বেশি।
দৈনিক মৃত্যুর সংখ্যাতেও এই মুহূর্তে ভারত বিশ্বে প্রথম স্থানে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ২০১ জনের। যা বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক বেশি। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭ হাজার ৪৭২ জন। মোট মৃতের সংখ্যার নিরিখে এই মুহূর্তে বিশ্বে তৃতীয় ভারত। তবে মৃতের সংখ্যাটা বাড়লেও মৃত্যুহার এখনও কমের দিকেই। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় ফের রেকর্ড করলেও সুস্থতার সংখ্যাটা খানিকটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ। যা এখনও পর্যন্ত রেকর্ড। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৩৬ লাখ ২৪ হাজার ১৯৭ জন। সংবাদ প্রতিদিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button