আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা প্রতিরোধে বাংলাদেশের প্রশংসায় ডব্লিউএইচও

করোনা মহামারী প্রতিরোধে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত শামীম আহসান এবং অন্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে বৈঠকে সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন গ্যাব্রিয়েসাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে করোনা প্রতিরোধে সরকার যে ব্যবস্থা নিয়েছে তার প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক।
টেস্টের বিপরীতে বাংলাদেশে কয়েক দিন ধরে করোনা শনাক্তের হার কমছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ।
সব মিলিয়ে দেশে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হলো। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২০৬ জন।
২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ২৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button