
করোনা পরীক্ষার ফি বাতিল, বিনামূল্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও পাটকল শ্রমিক-পাটচাষীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট।
বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির এক সভা আহ্বায়ক কমরেড শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে আজ দুপুরে ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে করোনা পরীক্ষার ফি বাতিল ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে পাটকল শ্রমিক ও পাটচাষীদের চলমান সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের পক্ষে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
বক্তাগণ সারাদুনিয়ার মুক্তিকামী জনগণকে সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। আলোচনায় অংশ নেনফ্রন্টনেতা কমরেড আঃ গফুর মিয়া, কমরেড হামিদুল হক, আব্দুল আলী, কমরেড এ্যাড. কাজী আবদুল্লাহ আল মামুন, এ এ এম ফয়েজ হোসেন, মাস্টার এম এ মান্নান, রুবেল শিকদার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।




