শিক্ষাশিরোনাম

করোনা পরিস্থিতি অনুকূলে আসার পর এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার ফেসবুক লাইভের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশের সময় দীপু মনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘এখানে বিপুল সংখক শিক্ষার্থী, গণপরিবহন পুরোপুরি চালু হতে হবে। পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না। তাহলে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব কিছু না করতে পারলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এ মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনে করি। সে কারণে করোনা পরিস্থিতি আরো অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না।’
পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা নেয়া হবে জানিয়ে দীপু মনি বলেন, ‘যখনই আমরা মনে করব পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে তখনই অন্তত পক্ষে দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহণ করব।’
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button