জাতীয়শিরোনাম

করোনা জয়ী পুলিশ সদস্যের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে

করোনা পরিস্থিতিতে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে সংক্রমিত হওয়া পুলিশের ৩০৪৯ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকেই জনগণের সেবায় আবারও কাজে যোগ দিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, সোমবার পর্যন্ত পুলিশের ১৯ সদস্য চলমান করোনা মোকাবিলা করতে গিয়ে সংক্রমিত হয়ে জীবন উৎসর্গ করেছেন।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button