আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা চিকিৎসায় এবার জাপানে রেমডিসিভির অনুমোদন

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) চিকিৎসায় জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ও বহুল আলোচিত ওষুধ রেমডিসিভির-এর ব্যবহার শুরু করতে যাচ্ছে। দ্য জাপান টাইমস জানিয়েছে, ওষুধটির অনুমোদন দিতে শনিবার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া শুরু করে মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিটিক্যাল গিলিয়াড সায়েন্সেসের রেমডিসিভির ওষুধটি সম্প্রতি আমেরিকায় ব্যবহারের অনুমতি পায়। গিলিয়াডের দাবি, তাদের ওষুধ ব্যবহারে অধিকাংশ রোগী ৬-১০ দিনে সুস্থ হয়েছেন।
জাপান জানিয়েছে, করোনার চিকিৎসায় ওষুধটি আমেরিকায় অনুমোদন পাওয়ার পর তারা ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
জাপানের ফ্যাভিপিরাভির জেনেরিকের অ্যাভিগান নিয়েও কয়েকদিন আগে বেশ আলোচনা ছিল। তারা নিজেদের তৈরি ওষুধটি দিয়ে এখনো নির্দিষ্ট কিছু রোগীর চিকিৎসা করছে।
তবে রেমডিসিভির হতে যাচ্ছে করোনার জন্য জাপানের প্রথম স্বীকৃতপ্রাপ্ত প্রতিরোধক।
রেমডিসিভির অনুমোদন দিতে শনিবার বিকেলে জাপানের স্বাস্থ্য কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। তারা জানিয়েছেন, বিশেষ ব্যবস্থায় ওষুধটির ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নেয়া হবে।
গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ওষুধটির ব্যাপারে আশা প্রকাশ করা হলেও সম্প্রতি চীনের একটি ট্রায়ালের কথা উল্লেখ করে জানানো হয়, এই ওষুধে কাজ হওয়ার সম্ভাবনা কম। এ বিষয়ে খসড়া একটি প্রতিবেদনও প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কয়েক ঘণ্টা পর গিলিয়াড আবার দাবি করে, প্রথম ট্রায়ালের যে খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তা ‘অনুপযুক্ত’ এবং ‘অসমাপ্ত’। কর্মকর্তারা বলেন, এই ওষুধে তারা আসলেই ‘ভালো সাফল্য’ পেয়েছেন।
পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদনটি সরিয়ে নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button