জাতীয়শিরোনাম

করোনা কিট নিয়ে গণস্বাস্থ্য-বিএসএমএমইউ বৈঠক

করোনা পরীক্ষার কিট যাচাই নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ ও গণস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আবার বৈঠক করে কতটা কিট নেবে এবং কীভাবে পরীক্ষা হবে তা জানাবে বিএসএমএমইউ।
শনিবার বিকেলে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সকালে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া নেতৃত্বে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাফরুল্লাহ জানান, তাদের উৎপাদিত জি র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা যাচাইয়ে বিএসএমএমইউ ছয় সদস্যের কমিটি গঠন করবে। এর আগে গত বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বিএসএমএমইউ ও আইসিডিডিআরবিতে এই কিটের কার্যকারিতা পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়াল হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button