রাজনীতিশিরোনাম

করোনা কালে স্বাস্থ্যখাতের দুর্নীতি লুটপাটের বিচর ও শাস্তি দাবি-সমাজতান্ত্রিক ফ্রন্ট

বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভা আহ্বায়ক কমরেড শামসুজ্জামান মিলনের সভাপতিত্বে আজ দুপুরে ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য খাতের দুর্নীতি-লুটপাটের সাথে যুক্ত ব্যক্তিদের বিচার ও শাস্তি দাবি করা হয়। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে ব্যর্থতার দায়-দায়িত্ব স্বীকার করে পদত্যাগের আহ্বান জানানো হয়।
ফ্রন্ট বিনামূল্যে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজপথের আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে। সভায় বক্তাগণ সারাদুনিয়ার মুক্তিকামী জনগণকে সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। আলোচনায় অংশ নেন ফ্রন্টনেতা কমরেড আঃ গফুর মিয়া, কমরেড হামিদুল হক, আব্দুল আলী, কমরেড এ্যাড. কাজী আবদুল্লাহ আল মামুন, এ এ এম ফয়েজ হোসেন, মাস্টার এম এ মান্নান, রুবেল শিকদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button