আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা : উৎসবে ১০ হাজার মানুষকে ঠেকাতে ছিটানো হবে মুরগির বিষ্ঠা!

উৎসবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ঠেকাতে মুরগির বিষ্ঠাকে কাজে লাগানো হচ্ছে সুইডেনে। অনুষ্ঠান স্থল একটি পার্কে এসব বিষ্ঠা ছড়িয়ে দেবে দেশটির লুন্ড শহর কর্তৃপক্ষ।
প্রতিবছর ওয়ালপুরগিস নাইট নামে একটি উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহরে। পুরো শহর জুড়ে অন্তত ১০ হাজার মানুষ এটি উদযাপন করে। এপ্রিলের শেষ দিন থেকে মে মাসের প্রথম দিন পর্যন্ত এই উৎসব চলে। স্ক্যান্ডিনাভিয়া অঞ্চল জুড়ে এটি পালিত হয়।
কিন্তু এবারে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে উৎসবটি থেকে মানুষকে বিরত রাখতে চাচ্ছে শহর কর্তৃপক্ষ। ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনে লকডাউন ঘোষিত হয়নি। সাধারণ মানুষ স্বপ্রণোদিত হয়েই সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলছে।
স্থানীয় সংবাদমাধ্যমে শহর কাউন্সিলের পরিবেশ কমিটির চেয়ারম্যান গুস্তাভ লুন্ডব্লাড বলেন, এপ্রিলের শেষ রাতটিতে লুন্ড শহর করোনাভাইরাসের এপিসেন্টার হয়ে উঠতে পারে।
এমন পরিস্থিতিতে মানুষকে উৎসব থেকে বিরত রাখতে পার্কে এক টন মুরগির বিষ্ঠা ছিটিয়ে দেয়া হবে বলে তিনি জানান।
এদিকে সুইডেনে করোনায় এখন পর্যন্ত ২০ হাজার ৩০২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৪৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন দেড় হাজারের মতো। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button