Uncategorized

করোনা উপসর্গ থাকায় জায়গা হলো না হাসপাতালে, বাড়িতে ফিরেই মৃত্যু

সংবাদদাতা, গফরগাঁও : জ্বর, সর্দি, কাশি নিয়ে অসুস্থ ছিলেন আফাজ উদ্দিন (৪৫)। সোমবার স্বজনরা গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি ফিরেই এদিন দুপুরে মৃত্যুবরণ করেন তিনি। আফাজ উদ্দিন পৌর শহরের বাসিন্দা।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন গোলাম মোস্তফা (৫০)। তিনি ৩ সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথায় ভুগছিলেন। সোমবার তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়া হয়। তাকেও বাড়িতে ফেরত পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকালে বাসায় ফিরে তিনি মারা যান। গোলাম মোস্তফা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।
গফরগাঁও উপজেলা স্খাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাইনুদ্দীন খান মানিক জানান, মারা যাওয়া দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের যেন স্বাস্থ্য বিধি মেনে দাফনের ব্যবস্থা করা হয় এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button