আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা: ইরানে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০৩ বছরের নারী

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ১০৩ বয়সী এক নারী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ভাইরাসটিতে মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি হলেও বেঁচে গেলে এই ইরানি বয়োবৃদ্ধা।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ সূত্রে এই ঘটনা জানায় ফরাসি অনলাইন ফ্রান্স টুয়েন্টি ফোর।
নাম প্রকাশ না হওয়া এই নারী এক সপ্তাহ ধরে সেমনান শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
মঙ্গলবার সেমনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধান নাভিদ দানাভি বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।
এর আগে কেরমান শহরে ৯১ বছর বয়সী এক নারী করোনাভাইরাস থেকে সেরে উঠেছিলেন।
প্রসঙ্গত, ভয়াবহ করোনাভাইরাসে বিপর্যস্ত ইরান। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে। আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের বেশি।
দেশটিতে সংক্রমণের পর মধ্যপ্রাচ্যে করোনা পরিস্থিতির অবনতি ঘটে। দেশটির কওম শহর থেকে সংক্রমণ ঘটে আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যান্য রাষ্ট্রেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button