আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়েছে স্পেন

করোনা ভাইরাসের আঁতুড়ঘর চীনে ভাইরাসটি দ্বারা আক্রান্তের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেলে ইউরোপের রাষ্ট্র স্পেন। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, রবিবার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজার ৭৯৭ থেকে গিয়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ১৯৫ জনে। যেখানে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের সর্বশেষ তথ্যমতে আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৪৭০ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, রবিবার দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৫২৮ জনে। সেখানে সোমবার স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪০ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button