জাতীয়শিরোনাম

করোনায় সশস্ত্র বাহিনী পরিবারের ৭৮ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী পরিবারের ৭৮ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত ছয় হাজার ২০৫ জন সদস্য বা তাদের পরিবারের ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন। মৃত্যুবরণ করেছেন ৭৮ জন। এর মধ্যে গত এক সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত দুই সেনা সদস্যসহ মারা গেছেন ১২ জন।
সূত্র : আইএসপিআর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button