জাতীয়শিরোনাম

করোনায় সরকারি ত্রাণ পেয়েছে সাড়ে ৪ কোটি মানুষ

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে এ পর্যন্ত সাড়ে চার কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার।
৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১১ মে পর্যন্ত সারাদেশে ত্রাণ হিসেবে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ২১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৩৩ মেট্রিক টন। এতে উপকারভোগী এক কোটি পরিবারের প্রায় সাড়ে চার কোটির বেশি মানুষ।
নগদ টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৫২ কোটি ৭৬ লক্ষ ৮২ হাজার ৫২৩ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫৯ লাখ ৯৬ হাজার ১১৫টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ১০ লাখ জন।

এছাড়াও শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ প্রায় ১৬ কোটি টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ১০ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা চার লাখ এবং লোক সংখ্যা প্রায় আট লাখ।

পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button