sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় শনাক্ত ৮১ জন, আরও একজনের মৃত্যু

টানা চার দিন করোনায় মৃত্যু শূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৯ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯৯৩ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৩৪টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ব্যক্তি নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯১ জন এবং নারী ১০ হাজার ৫২৮ জন। তিনি সিলেট বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে মারা যান তিনি।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button