sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় শনাক্ত বেড়ে ৮১ জন, মৃত্যু শূন্য

দেশে ফের করোনার শনাক্তের হার বেড়ে ১-এর ঘর অতিক্রম করেছে। কিন্তু গত দুই ধরে করোনায় মৃত্যু শূন্য রয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন। গত এক মাসে দেশে ৮৫ জন করোনায় মারা গেছেন। এরমধ্যে ৪৪ জন(৫১ দশমিক ৮ শতাংশ) ভ্যাকসিন নেননি। আর ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৪১ জন (৪৮ দশমিক ২ শতাংশ)। নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৭৩ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন। দৈনিক শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৯৩ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৭০টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৩ জন এবং নারী ১০ হাজার ৫২৯ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৮ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button