জাতীয়শিরোনাম

করোনায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা ও ঢাকার মোহাম্মদপুরের সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন মারা গেছেন।
রবিবার রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে তারগত সহকারী ফজলুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, তার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।
তিনি জানান, ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে ফজলুর জানান।
শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক মকবুল। তিনি একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে কলেজও রয়েছে তার। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। হাজি মকবুল হোসেন মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button