উপমহাদেশশিরোনাম

করোনায় ভারতে একদিনে আরো ১০৪৫ জনের মৃত্যু

ভারতে মঙ্গলবার রেকর্ড ৮০ হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফের ৭৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জনে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও এক হাজার ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ৩৩৩ জনে। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ লাখের বেশি মানুষ।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২২ হাজার ৫৯৬ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৫৯ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button