আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্রাজিলে করোনা বিস্ফোরণ : একদিনে সর্বোচ্চ ১১৮৮ জনের মৃত্যু

ব্রাজিল হচ্ছে ল্যাটিন আমেরিকায় করোনা ভাইরাস ছড়ানোর উৎপত্তি কেন্দ্র। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১ হাজার ১৮৮ জনের মৃত্যু ঘটায় সেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ২০ হাজার ৪৭ জনে দাঁড়ালো।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে করোনা সংক্রমণ ভয়ংকর হয়ে ওঠেছে। দেশটিতে প্রাণঘাতি ভাইরাস সংক্রমণে এ পর্যন্ত মারা গেছে ২০ হাজার ৮২ জন।সেখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সংখ্যা এখন ৩ লাখ ১০ হাজার ৯২১ জন। গত ২৪ ঘন্টায়ে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫০৮ জন।
শুক্রবার (২২ মে) দুপরে করোনা মহামারির আন্তর্জতিক জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারে পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় ব্রাজিল এখন তিন নম্বরে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে ওঠে এসেছে দেশটি। আর মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই অর্থাৎ দুই নম্বরে ব্রাজিলের অবস্থান।
ব্রাজিলে সাও পাওলো সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে। এই অঞ্চলে ৭৩ হাজার ৭শ মানুষ সংক্রমিত হয়েছে এবং মারা গেছে ৫ হাজার ৫শরও বেশি। এছাড়া রিও ডি জেনেরিওতে ৩২ হাজার ৮৯ জন, দেশটির উত্তর পূর্বাঞ্চলে ৩১ হাজার ৪১৩ আক্রান্ত হয়েছে। এই দুই রাজ্যে মৃতের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪১২ এবং ২ হাজার ১১৬।
ব্রাজিলে ফেব্রুয়ারির ২৬ তারিখ প্রথমে সাও পাওলোতে করোনা রোগী শনাক্ত করা হয়।এরপর শুরুতে ধীর গতিতে সংক্রমণ হলেও বর্তমানে তা জ্যামিতিক হারে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে গৃহিত পদক্ষেপে জুলাইয়ের মধ্যে দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়ে উঠবে। আগস্ট থেকে সেপ্টেম্বরে সংক্রমণের হার কমতে শুরু করবে ব্রাজিলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button