বিবিধশিরোনাম

করোনায় বিরিয়ানি খেতে ভোর থেকে লম্বা লাইন (ভিডিও)

করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা লাখ পার হয়ে গেছে। এরপরেও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে বলে দেশটির সংবাদমাধ্যমে উঠে এসেছে।
এমনকি বিরিয়ানি খেতে দোকানের সামনে ভোর থেকে লম্বা লাইন পড়ে গেছে। ভারতের কর্ণাটকে এ ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বেঙ্গালুরু সিটি সেন্টার থেকে ২৫ কিলোমিটার দূরে হোসকোটের এই দোকানটি ২২ বছর ধরে বিরিয়ানি বিক্রি করছে।
করোনার মধ্যে এ দোকান খোলায় পেয়ে বিরিয়ানির লোভে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ।
সকাল হতে না হতেই দেড় কিলোমিটার লম্বা লাইন পড়ে গিয়েছিল দোকানটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও।
রবিবার ভোর চারটা থেকে লাইন দিয়েছিলেন এক ব্যক্তি। সকাল সাড়ে ছ’টায় বিরিয়ানি পান। অথচ এতটুকু বিরক্তি প্রকাশ না করে জানান, এই বিরিয়ানির জন্য তার সমস্ত অপেক্ষা সার্থক।
করোনার মধ্যে এভাবে লাইন দিয়ে বিরিয়ানি কেনা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিরিয়ানির প্রশংসা করেছেন, তবে বেশির ভাগই মহামারির মধ্যে এভাবে লোভের ফাঁদে পা দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।
কেউ ব্যঙ্গ করে লিখেছেন, ‘বিরিয়ানির সঙ্গে করোনা ফ্রি’, কেউ আবার মজা করে দাবি জানিয়েছেন ‘বিরিয়ানিকে গ্রেপ্তার করা হোক’।

টাইমস অব ইন্ডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button