জাতীয়শিরোনাম

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৮৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭৬১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৫৮৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৯৬ হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৩৩ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ১২ হাজার ৬৫ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবে ১৪ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৫৭টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৩ ও নারী একজন। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ৪৩৫ এবং নারী এক হাজার ৩২৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন ও রাজশাহী বিভাগে দুজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের সবাই হাসপাতালে মারা গেছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button