জাতীয়শিরোনাম

করোনায় দেশে আরো ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫৬

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের মৃত্যু এবং ২৮৫৬ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে করোনার মোট ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনার কবল থেকে নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৫৯টি ল্যাবে মোট ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি। শনাক্তের হার ২১.১৩।
করোনায় নতুন যে ৪৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button