জাতীয়শিরোনাম

করোনায় দেশে আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২,১৫৮ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,১৫৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন।
এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৩৮৩ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪,৪২২ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪.৯৬ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ০৩৮ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.০৮ শতাংশ।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৬৪ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৭ ভাগের বেশি মানুষের বয়স ছিল পঞ্চাশোর্ধ্ব।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button