শিরোনামসাময়িকি

করোনায় ঘরে থাকা শিশুদের গল্প শুনাবে লেখকেরা

করোনা ভাইরাসের প্রকোপে স্কুল বন্ধ। ফলে বাসায় বসেই কাটছে শিশুদের সময়। বাইরে যাওয়ার সুযোগ নেই। বাসায় থাকা গল্পের বইও শেষ। এখন নতুন বই পাবে কোথায়?
শিশুরা যেন ঘরে বসে গল্পের বই শুনতে পারে সে জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লাইট অফ হোপ। শিশুতোষ সাহিত্যিকেরা তাদের লেখা বইগুলো পড়ে ভিডিও বানিয়ে সেগুলো আপলোড করছে। সেখান থেকে শিশুরা এই গল্পের বইগুলো শুনতে পারবে। এ রকম কয়েকশ বইয়ের ভিডিও তৈরির উদ্যোগ নিয়েছে শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
ইতিমধ্যে ভিডিও বানানোর কাজ শুরু হয়ে গেছে। প্রতিনিয়তই লেখক-লেখিকারা এবং প্রকাশকেরা যুক্ত হচ্ছেন এই উদ্যোগের সঙ্গে। শিশুতোষ বই পড়ে শুনানোর এই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে কিডস টাইমের ইউটিউব চ্যানেল Kids Time Tv এ। এখন চাইলেই অভিভাবকেরা প্রতিদিন কয়েকটি করে গল্পের বই পড়াতে পারবেন শিশুদের।
এই উদ্যোগ নিয়ে কিডস টাইমের মূল প্রতিষ্ঠান লাইট অব হোপ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, ‘ইন্টারনেটের কল্যাণে Storytelling ভিন্ন মাত্রা পেয়েছে অনেক আগেই। দেশের বাইরের অনেক বিখ্যাত লেখক-লেখিকারা তাদের বই নিজেরা পড়ে ভিডিওর মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশে বা বাংলা বই নিয়ে এমন উদ্যোগ নেই বললেই চলে। পাশাপাশি করোনা মহামারির প্রকোপে ঘরে বসে থাকা শিশুদের মানসিক বিকাশে সহায়তার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করি, গল্পের বইয়ের এই ভিডিওগুলো তাদের বর্তমান মানসিক অস্থিরতার দূর করতে সাহায্য করবে। একই সঙ্গে অভিভাবকরাও এই ভিডিওগুলো থেকে চাইলে শিখে নিতে পারেন কিভাবে শিশুদের বই পড়ে শুনাতে হয়।’
গল্পের বইয়ের ভিডিও দেখার পাশাপাশি করোনার কারণে ঘরবন্দী শিশুদের জন্য তাদের পছন্দের goofi সিরিজের বইগুলো ডাউনলোড করার সুযোগ থাকছে।
প্রাথমিকভাবে একশ’র বেশি গল্পের বইয়ের ভিডিও সংগ্রহ করার লক্ষ্য আমাদের। আগ্রহী লেখক এবং প্রকাশকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজ নিজ বই নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button