আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৮

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৮ জনে দাঁড়াল।
মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জানা গেছে, ইরানে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯। গত একদিনে নতুন করে ইরানে ১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৮৯ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানাউশ জাহানপুর টেলিভিশনে দেয়া এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের ৫৬টি ল্যাবরেটরিতে করোনা আক্রান্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button