করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

ইউরোপে নভেল করোনাভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র ইতালিতে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।
ব্লুমবার্গ জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২৫ হাজার ৮৫ জন।
বুধবার ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৩৭ জন ব্যক্তি। আগের তুলনায় প্রায় একশ কম।
এদিকে দেশটিতে মৃতের সংখ্যা কমার পাশাপাশি আক্রান্তদের সুস্থ হওয়ার হারও বাড়ছে। ২৪ ঘণ্টায় প্রায় তিন হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, যা এখন পর্যন্ত রেকর্ড।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৩২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ৫৪ হাজার ব্যক্তি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট জিউসেফ কোঁতে ধীরে ধীরে অর্থনীতি সচল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।
তার মতে, করোনার সর্বোচ্চ ধাক্কা তারা পেরিয়ে এসেছে। ফলে আগামী মাসের শুরু থেকেই লকডাউন কিছুটা শিথিল করে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চায় কোঁতে সরকার।




