আন্তর্জাতিক সংবাদশিরোনাম
করোনায় ইতালিতে এক লাফে কমেছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণহানি ১৭৪
ইতালির স্বাস্থ্যমন্ত্রণালয় রোববার জানিয়েছে, দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৮৮৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে লকডাউনের প্রথমদিন অর্থাৎ ১০ মার্চ দেশটিতে করোনা আক্রান্ত ১৬৮ জন মানুষ প্রাণ হারান।
গত শুক্রবার ২৬৯, বৃহস্পতিবার ২৮৫, বুধবার ৩২৩ এবং মঙ্গলবার ৩৮২ জনের মৃত্যু হয়। মৃত্যুর হার প্রতিদিনই কমছিল। কিন্তু শনিবারের মৃত্যুর রেকর্ড সব হিসাব পাল্টে দেয়। হঠাৎ করেই দেশটিতে শনিবার একদিনেই কোভিড-১৯ আক্রান্ত ৪৭৪ জনের মৃত্যু হয়। তবে রোববারের মৃত্যুর রেকর্ড সবাইকে ফের আশার আলো দেখাতে শুরু করেছে। সূত্র : ইউএনবি




