sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় আরও ৩ জনের মৃত্যু

দেশে করোনার শনাক্তের হার ১ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। যা আগের দিন এই সংখ্যা ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৮৩৭ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জর পুরুষ এবং একজন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯১ জন এবং নারী ১০ হাজার ৫২৬ জন।
মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তিরে মধ্যে সরকারি হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৬২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ১ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button