জাতীয়শিরোনাম

করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান(আইইডিসিআর) জানিয়েছে, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আরও একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় জন। এদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩, মৃত্যু হয়েছে ৩ জনের।
সোমবার (২৪ মার্চ) বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ গণ্টায় ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৬জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button