শিক্ষাশিরোনাম

করোনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিনদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই ছুটির মাঝেও জরুরি সেবা কার্যক্রম চলবে।
এতে আরো বলা হয়েছে, এই ছুটিকালীন সময় শিক্ষার্থীদেরকে আচরণের সব শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেয়া হলো। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজের পড়াশোনা ও সামগ্রিক বিষয় অধ্যয়ন ও চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসর হলেও শরীর চর্চার বিষয়ে যত্নশীল থাকার পরামর্শ দেয়া হয়েছে বিবৃতিতে।
এর আগে করোনা পরিস্থিতে সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button