উপমহাদেশশিরোনাম

করোনার লক্ষণ নিয়েই বিয়ে, পরের দিনই বরের মৃত্যু

বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল। তবু তা উপেক্ষা করে বিয়ে করতে গিয়েছিল এক যুবক। ভালোয় ভালোয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পরদিনই মারা গেলেন তিনি। অসাবধানতার এই চরম নমুনাটি ঘটেছে ভারতের বিহারে।
সদ্য বিবাহিত যুবকটি মারা তো গেলেনই, সেই সাথে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া মানুষজনের শরীরেও ছড়িয়ে দিয়ে গেলেন এই মারণ রোগ। এখন পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া ৩৬৯ জনের শরীর থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৯ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে এবং ৩১ জন আগে থেকেই করোনা পজিটিভ ছিলেন বলে জানা গেছে। পাটনার পালিগঞ্জে হওয়া এই বিয়ের অনুষ্ঠান থেকেই করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।
জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুসারে, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন অর্থাৎ ১৬ জুন বর মারা যায়। জানা যায়, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। যারা বিয়েতে অংশ নিয়েছিলেন তাদের শরীরেও করোনার লক্ষণ দেখা দেয়ায় তাদেরও টেস্ট করা হয় এবং মোট ১১১ জন নতুন করে সংক্রমিত হিসেবে ধরা পড়েন।
জানা গেছে, মৃত ওই যুবক বিয়ের আগে গাড়িতে করে বিহার থেকে কিছুদিনের জন্যে দিল্লি এসেছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছুদিন কোয়ারেন্টাইনেও থেকে ছিলেন। তখন যুবকের মধ্যে সেভাবে কোনো লক্ষণই দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই তার শরীরে করোনার কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে, যদিও তিনি সেটা উপেক্ষা করেন। ফলে যা হওয়ার তাই হলো। বিয়ের পরের দিনই তিনি মারা যান। সেই সাথে বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারকরাও তার থেকে সংক্রমিত হন এবং করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন। এই ঘটনায় মাথায় হাত বিহার প্রশাসনের।
সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button