আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনার নতুন কেন্দ্রস্থল ইউরোপ: হু

চীন থেকে ছড়িয়ে পড়ার পর ইউরোপ নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) নতুন কেন্দ্রস্থল হয়ে উঠেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এর মধ্যেই জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিদিনের সবচেয়ে বেশি আক্রান্ত বা মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে ইতালি।
সেখানে শেষ ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৬ জন, আর আক্রান্ত হয়েছে ১৭৬৬০ জন।
স্পেনে শুক্রবার মারা গেছেন ১২০ জন আর আক্রান্ত হয়েছে ৪২৩১ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১২৩টি দেশের মধ্যে ১৩২৫০০ ব্যক্তিকে কভিড-১৯ রোগে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজারের বেশি।
হু প্রধান টেড্রোস অ্যাধানম ঘেব্রেইয়েসাস শনিবার সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকার সুযোগ দেবেন না। রোগটির নতুন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ইউরোপ। চীনকে বাদ দিলে সারা বিশ্বে যত নতুন রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে, তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে ইউরোপে।’
স্পেন ও ইতালির বাইরে ফ্রান্স জানিয়েছে, তাদের দেশে ২৮৭৬ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৭৯ জন মারা গেছে।
জার্মানিতে ৩০৬২ জন রোগী পাওয়া গেছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে ৭৯৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১১ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button