আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনার থাবায় যুক্তরাষ্ট্রে এক কোটি বেকার

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, ৬৬ লাখের বেশি মার্কিন নাগরিক গত সপ্তাহে বেকারত্ব ভাতার জন্য আবেদন করেছেন। এর আগে গত সপ্তাহে ৩৩ লাখ মানুষের আবেদনের কথা জানানো হয়েছিল।
ফলে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় এক কোটি মানুষ বেকারত্ব ভাতার জন্য আবেদন করলেন। বেকারত্ব ভাতার আবেদন সাধারণত চাকরি থেকে ছাঁটাইয়ের বিষয়টি প্রতিফলিত করে।
করোনার কারণে যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এই অবস্থায় টিকে থাকতে রেস্তোরাঁ, হোটেল, ব্যায়ামগার, সিনেমা হলের মতো প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করছে।
অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন, এপ্রিলের শেষ নাগাদ বেকারের সংখ্যা প্রায় দুই কোটি হতে পারে।
এর আগে ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত চলা আর্থিক মন্দার (গ্রেট রিসেশন) সময় যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭ লাখ মানুষ চাকরি হারিয়েছিলেন। অর্থাৎ করোনার কারণে সংখ্যাটি এবার দ্বিগুনের বেশি হতে পারে। করোনার প্রভাব কমাতে গত সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button