উপমহাদেশশিরোনাম

করোনার কল্যাণে হিমালয় দেখতে পাচ্ছে ভারতীয়রা

করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে গোটা ভারত জুড়ে। তাতে জনজীবন ব্যাপক সংকটে পড়লেও ইতিবাচক প্রভাব পড়ছে প্রকৃতিতে। কমে এসেছে বায়ু দূষণ। আকাশ পরিষ্কার হয়ে ওঠায় কয়েক দশক পর ভারতের পাঞ্জাব থেকেই দেখা মিলছে বিশ্বের উচ্চতম পর্বত হিমালয়ের!
হঠাৎ ঘরে বসে হিমালয়ের দর্শন পেয়ে করোনাভাইরাসের এই সংকটের মধ্যেও উচ্ছ্বসিত পাঞ্জাববাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরে বেড়াচ্ছে ১০০ মাইলের বেশি দূর পাঞ্জাব থেকে তোলা হিমালয়ের অনেক ছবি ও ভিডিও।
মনজিৎ কং নামের একজন টুইটারে লিখেছেন, “লকডাউনে ভারতের বায়ু দূষণ কমে যাওয়ায় প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথম হিমালয় দেখতে পাওয়া যাচ্ছে।”
‘সোল অফ অ্যা ওয়ারিয়র’ নামের একটি টুইটার পেজ লিখেছে- “এটাই সত্যিকারের প্রকৃতি। আমরা এটাকে কিভাবেই না পেঁচিয়ে ফেলেছিলাম।”
“বায়ু দূষণ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় হিমালয় পর্বতমালার দোলাধার অংশটা পাঞ্জাবের জলবন্ধর থেকে ৩০ বছর পর দেখা যাচ্ছে। এটা প্রায় সোজা ২০০ কিলোমিটার দূর হবে।”
করোনাভাইরাসের কারণে গোটা ভারত দূরে চলছে ২১ দিনের লকডাউন। তাতে বিমান ও যানবাহন, মিল ইন্ডাস্ট্রি বন্ধ থাকায় দেশটিকে বায়ু দূষণ কমেছে অনেক। আকাশ হয়ে উঠেছে পরিষ্কার। তাতে বহু দূরে থাকা হিমালয়ের দেখা পাচ্ছে পাঞ্জাববাসী।
উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণে জর্জরিত শহরগুলোর অন্যতম। বায়ু দূষণ কমে এসেছে সেখানেও।
ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, চলমান লকডাউনের প্রথম সপ্তাহেই দেশটির মোট ৮৫টি শহরের বায়ু দূষণ কমেছে উল্লেখযোগ্য হারে।

Soul of a Warrior@Deewalia
 What nature really is and how we screwed it up.

This is Dhauladhar mountain range of Himachal, visible after 30 yrs, from Jalandhar (Punjab) after pollution drops to its lowest level. This is approx. 200 km away straight. healing.

View image on Twitter
741 people are talking about this

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button